1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:08 am

সিলেটে আ:লীগ জামায়াত সংঘর্ষ

Reporter
  • Updated Thursday, October 30, 2014
  • 630

সিলেট প্রতিনিধি ॥ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মধ্যে সংঘষের্র ঘটনা ঘটেছে।   রায় ঘোষণার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে কোর্ট পয়েন্টে একটি আনন্দ মিছিল বের করলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ওই মিছিলে ধাওয়া দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘষের্র সময় মধুবন মার্কেটের সামনে ৮-১০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পাল্টা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বন্দরবাজার এলাকার দিকে পালিয়ে যায়। এসময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককেই দিগি¦দিগ দৌড়াতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে অনেক ব্যবসায়ী নিজেদের দোকানপাট বন্ধ করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD