1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:57 am

ব্রাজিলে চ্যাম্পিয়ন দলের কোচ আক্রান্ত ॥ সব টুর্নামেন্ট স্থগিত

Reporter
  • Updated Wednesday, March 18, 2020
  • 437

সময় ডেস্ক ॥ এশিয়া, ইউরোপের পর দক্ষিণ আমেরিকার ফুটবলেও করোনা ভাইরাসের হানা। ব্রাজিলের শীর্ষ লীগ ‘সিরি আ’ চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গোর কোচ হোর্হে জেসুসের শরীরে কোভিড-১৯’র উপস্থিতি পাওয়া গেছে। সোমবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এই পর্তুগিজ কোচ। জেসুস বলেন, ‘এটা সত্যি যে আমি করোনা পজেটিভ। তবে সবকিছু স্বাভাবিক লাগছে আমার কাছে। এক বছর, এক মাস আগেও যেমন বোধ হয়েছিল, এখনও তেমনই বোধ হচ্ছে আমার। কোনো উপসর্গ দেখা দেয়নি। তবে আমি পজেটিভ।
এখন এক অথবা দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকবো। ঈশ^র চাইলে, সুস্থ হয়েই ফিরবো।’ সেদিন থেকেই ঘরোয়া লীগসহ সব প্রতিযোগিতা স্থগিত করা হয় ব্রাজিলে।
গত মৌসুমে ফ্ল্যামেঙ্গোকে শুধু ব্রাজিলিয়ান সিরি আ নয়, দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তোদোরেসও জেতান হোর্হে জেসুস। ফ্ল্যামেঙ্গো জানিয়েছে, দ্বিতীয়বারের মতো করোনা টেস্ট করাবে তাদের কোচের। এর আগে খেলা চালিয়ে যাওয়ায় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সমালোচনা করেন জেসুস। তিনি বলেন, ‘আমরা অতি মানব নই।’ গত রোববার প্রতিবাদ জানায় আরেক ক্লাব গ্রেমিও’র খেলোয়াড়ররা। তারা মাস্ক পরে খেলতে নামে মাঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD