
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে করোনা ভাইরাস থেকে পরিত্রানের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর বানিয়াচং জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার মসজিদে সর্বস্তরের উলামায়ে কেরামে আহ্বানে দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে উলামায়ে কেরাম বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গুনাহ ছেড়ে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। বেশি বেশি তওবা, দোয়া, দুরুদ সহ সুন্নাহ মতে জিন্দেগী পরিচালনা করতে হবে। দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। হাজার ও মুসলমানের অংশ গ্রহনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত করেন আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর)।
Designed by: Sylhet Host BD
Leave a Reply