1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:50 pm

লাখাইয়ে নিষেধাজ্ঞা অমান্য করে পুণ্যস্নান

Reporter
  • Updated Monday, March 23, 2020
  • 407

লাখাই প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলেও লাখাইয়ে পুণ্যস্নান করেছে সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার দুপুরে উপজেলার করাব বেকিটেকা এলাকায় বেলেশ্বরী নামক স্থানে সুতাং নদীতে এ পুণ্যস্নানের আয়োজন করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে এ পুণ্যস্নান পণ্ড করে দেয়। স্থানীয়রা জানান, প্রতি বছরের ন্যায় বেলেশ্বরীতে এবারও পুণ্যস্নান ও বারুনী মেলার আয়োজন করা হয়। এতে হাজারও লোকের সমাগম ঘটে। অথচ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশব্যাপী ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ নিষেধাজ্ঞা অমান্য করেই সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা মেলা ও পুণ্যস্নানের আয়োজন করে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে বারুনী মেলা ও পুণ্যস্নান বন্ধ করে দেয়। হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, খবর পেয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিসহ পুলিশ গিয়ে মেলা ও পুণ্যস্নান বন্ধ করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD