1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:50 am

শপথ নিলেন ৩ সিটি মেয়র

Reporter
  • Updated Thursday, May 7, 2015
  • 479

সময় ডেস্ক ॥ শপথ নিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক, দক্ষিণের সাইদ খোকন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসিরউদ্দিন। গতকাল বুধবার সকাল ১০টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শপথ গ্রহন অনুষ্ঠান শুরু হলে প্রথমে মেয়রদের শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ১০টা ২৮ মিনিটে তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। তিন সিটিতেই আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থীরা বিজয়ী হন। ঢাকা দক্ষিণে মেয়র পদে ২ লাখ ৪১ হাজার ৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন সাঈদ খোকন। তিনি পেয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিতপ্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯১ ভোট। ঢাকা উত্তরে আনিসুল হক ১ লাখ ৩৫ হাজার ৩৭ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হন। তিনি পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিতপ্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট। চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিন ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এম মনজুর আলম পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট। পথ পাঠ অনুষ্ঠানে নির্বাচিত মেয়র ও কাউন্সিলর ছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর কবীর নানকসহ অন্যান্য নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD