1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:56 am

দেশে মৃত্যুর রেকর্ড, নতুন করে ১হাজার ৫শত ৩২জন

Reporter
  • Updated Sunday, May 24, 2020
  • 541
প্রতিকী ছবি করোনাভাইরাস (কোভিড-19)

জাবেদ ইকবাল তালুকদার : গত ২৪ ঘন্টার ব্যাবধানে দেশে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। নতুন ১ হাজার ৫৩২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আরো ২৮ জন। এ নিয়ে দেশে মোট ৩৩ হাজার ৬১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৮০ জন।

আজ ২৪ মে (রবিবার) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ব্রিফিং থেকে জানা যায়, এক দিনে ৪৭ টি ল্যাভ থেকে ৮ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এ পর্যন্ত মোট ২ লক্ষ ৪৩ হাজার ৫৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৪১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন এবং এ পর্যন্ত মোট ৬ হাজার ৯শত ১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় । শনাক্ত হওয়ার পর থেকে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কোন রোগী মারা যায় এরপর থেকে আজই সর্বোচ্ছ রেকর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD