1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:35 am

আবারো আক্রান্তের রেকর্ড করোনার মৃত্যু আরো ৩৭ জনের..

Reporter
  • Updated Tuesday, June 2, 2020
  • 492

জাবেদ ইকবাল তালুকদার : দেশে গত ২৪ঘন্টার ব্যাবধানে বেড়েছে আক্রান্ত ও মৃত্যর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৯১১ জনের শরীরে করোনাভাইরসের সংক্রমন পাওয়া গেছে। মারা গেছেন আরো ৩৭ জন। এ নিয়ে দেশে মোট ৫২ হাজার ৪৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ৭০৯ জন। মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৪ জন মহিলা। এদের মধ্য ১ জনের বয়স ২১-৩০বছরের মধ্যে, ৪ জনের বয়স ৩১-৪০বছরের মধ্যে, ১ জনের বয়স ৪১-৫০বছরের মধ্যে, ১০ জনের বয়স ৫১-৬০বছরের মধ্যে, ৯ জনের বয়স ৬১-৭০বছরের মধ্যে, ১০ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে এবং ৮১-৯০বছরের মধ্যে বয়স ২ জনের। মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্রগ্রাম বিভাগের ১৫ জন, সিলেটের বিভাগ ৪ জন, বরিশাল বিভাগের ৩ জন, রংপুর বিভাগের ২ জন, রাজশাহি বিভাগের ২ জন এবং ময়মনসিংহ বিভাগের ১জন।

নতুন করে গত ২৪ঘন্টায় নতুন ৫২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১১ হাজার ১২০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ঘন্টায় ৫২টি ল্যাভ থেকে ১২ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং মোট ৩ লাখ ৩৩ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ মঙ্গলবার (২জুন) দুপুরে স্বাস্থ অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান৷ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ডা. নাসিমা সুলতানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD