1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:35 am

দেশে নতুন আক্রান্ত ২হাজার ৬৯৫, মৃত্যু আরো ৩৭জনের…

Reporter
  • Updated Wednesday, June 3, 2020
  • 466

জাবেদ ইকবাল তালুকদার : দেশে গত ২৪ ঘন্টার ব্যাবধানে বেড়েছে আক্রান্ত ও মৃত্যর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৬৯৫ জনের শরীরে করোনাভাইরসের সংক্রমন পাওয়া গেছে। মারা গেছেন আরো ৩৭ জন। এ নিয়ে দেশে মোট ৫৫ হাজার ৪৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ৭৪৬ জন। নতুন করে গত ২৪ ঘন্টায় ৪৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১১ হাজার ৫৯০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

গত ২৪ঘন্টায় ৫০টি ল্যাভ থেকে ১২ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং মোট ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বি্শেষ কারনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাভ থেকে আর করোনা পরীক্ষা করা হবেনা এবং মেশিনের টেকনিকাল সমস্যার কারনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষা করা হয়নাই সমস্যা সমাধান করা হলে আবার পরীক্ষা কার্যক্রম চালু হবে বলে জানা গেছে। আজ বুধবার (৩জুন) দুপুরে স্বাস্থ অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান৷ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ডা. নাসিমা সুলতানা।

মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ৯ জন মহিলা। এদের মধ্য ১ জনের বয়স ২১-৩০বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১-৪০বছরের মধ্যে, ৫ জনের বয়স ৪১-৫০বছরের মধ্যে, ১২ জনের বয়স ৫১-৬০বছরের মধ্যে, ১২ জনের বয়স ৬১-৭০বছরের মধ্যে এবং ৪ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্রগ্রাম বিভাগের ১৩ জন, সিলেটের বিভাগ ১ জন, খুলনা বিভাগের ১ জন এবং রংপুর বিভাগের ২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD