
জাবেদ ইকবাল তালুকদার : দেশে গত ২৪ ঘন্টার ব্যাবধানে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৮২৮ জনের শরীরে করোনাভাইরসের সংক্রমন পাওয়া গেছে। মারা গেছেন আরো ৩০ জন। এ নিয়ে দেশে মোট ৬০ হাজার ৩৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ৮১১ জন। নতুন করে গত ২৪ ঘন্টায় ৬৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১২ হাজার ৮০৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ঘন্টায় ৫০টি ল্যাভ থেকে ১৪ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৩ লাখ ৭২ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ৭ জন মহিলা। এদের মধ্যে ৩ জনের বয়স ৩১-৪০বছরের মধ্যে, ৭ জনের বয়স ৪১-৫০বছরের মধ্যে, ১১ জনের বয়স ৫১-৬০বছরের মধ্যে, ৬ জনের বয়স ৬১-৭০বছরের মধ্যে এবং ২ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে এবং ১জনের বয়স ৮০বছরের উপড়ে। মারা যাওয়া ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্রগ্রাম বিভাগের ১২ জন, সিলেটের বিভাগ ৩ জন, রাজশাহী বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ১ জন এবং রংপুর বিভাগের ১ জন।
আজ ৫জুন (শুক্রবার) দুপুরে স্বাস্থ অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান৷ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ডা. নাসিমা সুলতানা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply