1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:43 am

করোনা আগামী দুই-তিন বছর থাকবে: স্বাস্থ্য অধিদফতরের ডিজি

Reporter
  • Updated Thursday, June 18, 2020
  • 533

সময় ডেস্ক : স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশে করোনাভাইরাস আগামী দুই থেকে তিন বছর বা তারও বেশি দিন থাকবে। তবে এই সময়ে সংক্রমণের মাত্রা উচ্চহারে নাও থাকতে পারে।  করোনা মোকাবিলায় সরকারের নেওয়া পরিকল্পনা সম্পর্কে জানাতে গিয়ে আজ, ১৮জুন (বৃহস্পতিবার) এ কথা বলেন তিনি।

ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশ একটি জনবহুল ও অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ।  করোনাভাইরাসও অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস। এ কারণে অসতর্ক চলাফেরা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে না চললে সংক্রমণের হার মোকাবিলা করা কঠিন। এদিকে দীর্ঘদিন অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখলে কর্মহীনতা, আয় রোজগারের পথ বন্ধ হওয়াসহ অন্যান্য সামাজিক-অর্থনৈতিক কারণেও ব্যাপক অপুষ্টিজনিক রোগবালাইয়ে অনেক মৃত্যু ঘটতে পারে। সে কারণে জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষায় সরকারকে কাজ করতে হচ্ছে।’

এ সময় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনীতিবিদ ও গুণীজনের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বিশ্লেষণের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘কিছুদিন পরে বাংলাদেশে করোনা সংক্রমণের উচ্চহার কমে আসতে পারে। কিন্তু করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হলে অনেক উপসর্গহীন ও মৃদু উপসর্গের রোগীও শনাক্ত হবেন। সেক্ষেত্রে সংক্রমণ সংখ্যার পরিবর্তন দৃষ্টিগোচর নাও হতে পারে। কিন্তু করোনা পরিস্থিতি এক দুই বা তিন মাসে শেষ হচ্ছে না। আগামী দুই থেকে তিন বছর বা তারও বেশি দিন থাকবে। আর করোনা শুধু স্বাস্থ্যগত বিষয় নয়। সামাজিক, অর্থনৈতিক, যোগাযোগ, ধর্ম, বাণিজ্য- সবকিছুর ওপর এর প্রভাব রয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যগত বিষয়ে জোরালো নজর দিয়েছেন। তিনি দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার নার্স নিয়োগ দিয়েছেন। মেডিক্যাল টেকনোলজিস্টসহ অন্যান্য নিয়োগ প্রক্রিয়াও চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD