
জাবেদ ইকবাল তালুকদার : গত ২৪ঘন্টায় ৬২টি ল্যাভ থেকে ১৫ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৬ লাখ ২৭ হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টার ব্যাবধানে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৪৮০ জনের শরীরে করোনাভাইরসের সংক্রমন পাওয়া গেছে। মারা গেছেন আরো ৩৯ জন। এ নিয়ে দেশে মোট ১লক্ষ ১৫হাজার ৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ১হাজার ৪৬৪ জন। নতুন করে গত ২৪ ঘন্টায় ২হাজার ১হাজার ৬৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩৩ জন পুরুষ আর ৫ জন মহিলা।
আজ ২২ জুন (সোমবার) দুপুরে স্বাস্থ অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান৷ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ডা. নাসিমা সুলতানা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply