1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:42 pm

লাখাইয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

Reporter
  • Updated Thursday, July 2, 2020
  • 437
এম সি শুভ আহমেদ : হবিগঞ্জের লাখাইয়ে “গাছ লাগাই, জীবন বাঁচাই” এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে সরাদেশ ন্যায় লাখাইয়ে উপজেলা আ.লীগ যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১লা জুলাই বুধবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ থেকে শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ অফিস সড়ক পর্যন্ত ৫০ টি ফলদ, বনজ, ঔষুধী তিন ধরনের বৃক্ষ রোপণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :- লাখাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা  আ.লীগের সভাপতি এডঃ মুশফিউল আলম আজাদ, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন : উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার। উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মামুন, সাধারণ সম্পাদক ইকরামুল চৌঃ শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক শাফুজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়া, রাজু ও উপজেলা আ.লীগ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD