1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:33 am

মুজিব বর্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের গাছের চারা রোপন

Reporter
  • Updated Sunday, July 26, 2020
  • 409

সংবাদদাতা ॥ মুজিব বর্ষ উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন আয়োজনে জেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন কর্মসুচির গ্রহণ করেছে। গতকাল শনিবার ২৫ জুলাই, দুপুরে মৌলভীবাজার কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ও কলেজ ক্যাম্পাসে এ বৃক্ষ রোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য নেছার আহমদ বলেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির নির্দেশে সারাদেশে বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলায় আওয়ামীলীগ ও সহযোগীসংগঠন গাছের চারা রোপন করছে। সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকতে হলে বৃক্ষ রোপনের কোন বিকল্প নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD