1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:30 am

চুয়াডাঙ্গার জীবননগরে চলন্ত ট্রেনের নীচে কাটা পড়ে মহিলার মৃত্যু 

Reporter
  • Updated Tuesday, August 4, 2020
  • 434
চুয়াডাঙ্গা সংবাদদাতা : আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের নিকট ঘোড়ামারা রেলগেটে চলন্ত ট্রেনের নীচে কাটা পড়ে সফুরা খাতুন (৫০) নামের এক মহিলা মারা গেছেন। ট্রেন দূর্ঘটনায় নিহত সফুরা খাতুন (৫০) জীবননগর উপজেলার উথলী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। তিনি নিজের পোষা ভেড়া বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়েন।চুয়াডাঙ্গা সদরের রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে     জানান, নিহত সফুরা বেগম নিজের পালিত ভেড়া নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। ঠিক ওই সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামি রূপসা এক্সপ্রেস ট্রেন এসে গেলে তিনি দ্রুত ভেড়াটিকে লাইনের ওপারে ঠেলে দেন কিন্তু তিনি ট্রেনের নীচে কাটা পড়েন। এ ব্যাপারে রেলওয়ে বিভাগের ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD