1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:23 pm

আজমিরীগঞ্জে নৌ মাঝিদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ

Reporter
  • Updated Thursday, August 13, 2020
  • 414

সংবাদদাতা ॥ আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নৌ মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন এই লাইফ জ্যাকেট বিতরন করেন। গতকাল বুধবার দুপুর ১২ টায় উপজেলা সদরের লঞ্চ ঘাটে ২০ জন নৌ মাঝির মাঝে এই লাইফ জ্যাকেট বিরতণ করেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন। এসময় তিনি নৌ পরিবহনে যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী রাখা এবং অতিরিক্ত যাত্রী পরিবহন ও মালামাল পরিবহন না করা জন্য নৌ মাঝিদের সতর্কতামুলক নির্দেশনা প্রদান করেন। লাইফ জ্যাকেট বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, ঘাটের ইজাদার মোবাশ্বির মিয়া, সুপারভাইজার রাজিব মিয়া, রাজু মিয়া সহ সাধারন জনগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD