1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:30 am

কুড়িগ্রাম সদরের কাটালবাড়ীতে যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালক সহ একই পরিবারের ৪ জন নিহত 

Reporter
  • Updated Thursday, August 13, 2020
  • 466
মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি ইউনিয়নের আরডিআরএস বাজার এলাকায় বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মাইক্রোবাসের চালক সহ একই পরিবারের ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার আকবর হোসেন, তার স্ত্রী ও শিশু সন্তান এবং মাইক্রোবাসের চালক। নিহত আকবর হোসেন নরসিংদী জেলার সমাজসেবা কর্মকর্তা ছিলেন।কুড়িগ্রাম সদর থানার এসআই (তদন্ত) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, প্রাইভেটকারে ছয়জন কুড়িগ্রাম শহর থেকে ছেড়ে আসা রংপুরের অভিমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাস উল্লিখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে কুড়িগ্রামগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD