1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:21 pm

চুক্তি শেষ হওয়ার আগেই বার্সা ছাড়তে চান মেসি

Reporter
  • Updated Tuesday, August 18, 2020
  • 406

সময় ডেস্ক ॥ বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি আছে আরও এক মৌসুম। কিন্তু মেসি চুক্তি শেষ হওয়ার আগেই বার্সা ছাড়তে চান। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হারের পর হতাশাগ্রস্ত তিনি। তাকে কেনার ব্যাপারে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান আগ্রহী বলে শোনা যাচ্ছে। তবে সাবেক লিভারপুল ফুটবলার এবং ফুটবল বিশ্লেষক গ্রায়েম সুইনেস মনে করছেন, শুধু ম্যানসিটি নয় ম্যানচেস্টার ইউনাইটেডেও খেলতে পারেন মেসি। তার মতে, মেসি যদি বার্সেলোনা ছেড়ে দেয় চ্যাম্পিয়নস লিগে জায়গাই পাবে না তারা। সংবাদ মাধ্যমের গুঞ্জন অনুযায়ী, বার্সেলোনা যদি নতুন ফুটবলার আনা, বোর্ডের পুনর্গঠন এবং পছন্দসই কোচ আনতে না পারে তাহলে ক্লাব ছাড়বেন মেসি। তার দল ছাড়ার বিষয়টি ক্লাবের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম স্পোপোর্তো ইন্টারেটিভো জানিয়েছে, আগেও মেসির ক্লাব ছাড়ার কথা উঠেছে। তবে ক্লাব ছাড়ার ব্যাপারে মেসিকে এতো প্রতিজ্ঞাবদ্ধ আগে দেখা যায়নি। ওই সূত্রের কথা ফলে যেতে পারে সেটা বোঝাতে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে যাবেন এই তথ্যটিও ওই সূত্রই জানিয়েছিল। মেসির সঙ্গে বার্সার চুক্তি আছে ২০২১ সালের জুন পর্যন্ত। তার রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। চলতি মৌসুমে ফ্রি ট্রান্সফারে মেসির দল ছাড়ার সময়ও শেষ হয়ে গেছে। তবে মেসি বার্সার ওপর চাপ প্রয়োগ করে ক্লাব ছাড়তে পারেন বলেও শোনা যাচ্ছে। ওদিকে সাবেক লিভারপুল ফুটবলার, ফুটবল বিশ্লেষক ও কোচ সুইনেস বলেছেন, ‘মেসিকে কিনতে হলে লড়াইয়ে নামার এটাই সেরা সপ্তাহ। ম্যানসিটির সঙ্গে ম্যানইউও লড়াইয়ে নামতে পারে। মেসির এখনও দলকে টানার যথেষ্ঠ সামর্থ্য আছে। মেসি বার্সেলোনা ছাড়তে তারা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতাই অর্জন করতে পারবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD