1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:30 am

করোনায় আরো ৪১ জনের মৃত্যু ॥ শনাক্ত ২৮৬৮ জন

Reporter
  • Updated Friday, August 21, 2020
  • 719

সময় ডেস্ক ॥ দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৮৬৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮২২ জনে। মোট শনাক্ত দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘন্টায় ৩ হাজার ২৫৩ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজার ৯৯১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৭৬টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৪ লাখ ৭ হাজার ৫৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD