1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:32 pm

পাঁচ মাস পর দেশে ফিরলেন সাকিব

Reporter
  • Updated Thursday, September 3, 2020
  • 365

সময় ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে পাঁচ মাস কাটিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। গত মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ঢাকায় পা রাখেন তিনি। বিমান বন্দর থেকে সরাসরি বনানীর বাসায় গেছেন সাকিব। দু-একদিনের মধ্যেই কভিড-১৯ পরীক্ষা করাবেন তিনি। আগামী ৫ই সেপ্টেম্বর বিকেএসপিতে অনুশীলন শুরুর কথা রয়েছে তার। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত বছরের অক্টোবরে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ২৯শে অক্টোবর। দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে বিকেএসপিতে নিজ উদ্যোগে অনুশীলন করবেন সাকিব। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন, আসন্ন শ্রীলঙ্কা সফরেই সাকিবকে খেলানোর পরিকল্পনা রয়েছে। ৩১শে অক্টোবর শুরু স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিবকে খেলানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। নিষেধাজ্ঞা শেষের দুই সপ্তাহ আগে সাকিবকে শ্রীলঙ্কা নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD