1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:56 pm

আজমিরীগঞ্জে প্রশাসনের অভিযানে অবৈধ ৫টি ড্রেজার মেশিন ও ৫ হাজার মিটার পাইপ জব্দ এবং ধ্বংস

Reporter
  • Updated Wednesday, September 16, 2020
  • 507

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫ টি ড্রেজার মেশিন এবং ৫ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে ৫ নং শিবপাশা ইউনিয়নে ১নং ওয়ার্ড নোয়াপাড়ায় র্অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এগুলো জব্দ ও ধ্বংস করা হয়। জানাযায় বিগত বেশ কিছু দিন ধরে উপজেলার নদ-নদী সহ বিভিন্ন স্থানে একটি প্রভাবশালী বালু খেকো চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় বালু উত্তোলন করে আসছে। উপজেলা প্রশানের বারবার অভিযানে সরঞ্জামাদি জব্দ, ধ্বংস করলেও থামছে না ওই বালু খেকো চক্র। এভাবে বালু উত্তোলনের ফলে এলাকায় নদী ভাঙ্গন, ফসলি জমি বিনিষ্ট হওয়া সহ পরিবেশ বিপর্যয়ের বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন এবং নবাগত সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ নিয়মিত অভিযানে নামেন। জব্দ ও ধ্বংস করা করা হয় হাজার হাজার মিটার পাইপ এবং ডজন খানেকের উপরে ড্রেজার মেশিন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার এস আই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ জানান, এ এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD