1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:16 pm

আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

Reporter
  • Updated Monday, September 28, 2020
  • 393

হাবিবুর রহমান রিয়াদ ॥ আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ ও মহিলা সহ অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত দুই জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায় গতকাল রবিবার দুপুরে ৪নং কাকাইলছ ইউনিয়নের চাঁনপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে তুহিন (১৩) ব্যাট হাতে কুমেদপুর মাঠে খেলতে যায় তখন কুমেদপুর গ্রামের সামাইয়ুন মিয়ার মানসিক প্রতিবন্ধী ছেলে সেজান (৭) মাঠে প্রবেশ করলে খেলারত তুহিনের ব্যাট লেগে আহত হয় সেজান। এই বিষয়টিকে কেন্দ্র করে উভয় পক্ষ বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বৃদ্ধ ও মহিলা সহ অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তখন গুরুতর আহত অবস্থায় সামাইয়ুন মিয়া (৩২) এবং বেবী আক্তার ভুইয়া (৩০) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং বাকি বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার বলেন- খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই কোন অভিযোগ দায়ের করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD