1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:29 am

জনপ্রিয়তায় ভাটা? সালমান খানকে নিয়ে তৈরি হল আশঙ্কা!

Reporter
  • Updated Wednesday, September 30, 2020
  • 412

সময় ডেস্ক ॥ আর কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে ভারতীয় টেলিভিশনের গ্র্যান্ড রিয়্যালিটি শো বিগ বস। তার জন্য ইতোমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। কিন্তু এবারের সিজনে বেশ কিছু বদল আনা হচ্ছে! সম্প্রতি এমনই একটি খবরে জোর শোরগোল শুরু হয়ে যায়। জানা যায়, বিগ বস ১৪ এর সিজনে নাকি এবার থেকে ৩০ মিনিট করে দেখানো হবে প্রত্যেক এপিসোড। অর্থাৎ ১ ঘণ্টার পরিবর্তে ৩০ মিনিটে নামিয়ে নিয়ে আনা হচ্ছে ১৪ এর সিজন। বিগ বস নিয়ে সম্প্রতি এমনই একটি খবরে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। তাহলে কি জনপ্রিয়তা কমার আশঙ্কা থেকেই সালমানের শো ১ ঘণ্টার পরিবর্তে ৩০ মিনিট করে সম্প্রচার করা হবে। তবে প্রযোজনা সংস্থার তরফে অস্বীকার করা হয় ওই খবর। জানা যাচ্ছে, বিগ বিস ১৪ এর সিজনের প্রত্যেক এপিসোডের সম্প্রচারই ১ ঘণ্টা করে হবে। সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত সাড়ে দশটায় সম্প্রচার করা হবে ওই শো। শনি এবং রবিবার রাত ৯টা থেকে শুরু হবে বিগ বস। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে সালমান খানের ওই শো। সবকিছু মিলিয়ে প্রত্যেকবারের মতো এবারও সালমান খানের শো নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বাড়তে শুরু করেছে। এবারে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের ফিল্মসিটিতে বিগ বিস ১৪ এর সেট তৈরি করা হয়েছে। সালমান খান নিজের বাড়ি থেকে সেটে হাজির হয়ে শুটিং করবেন বলে খবর। শুধু তাই নয়, এবারের সিজনের জন্য সালমান খান প্রায় ৪৮০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন বলেও জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD