1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:29 am

করোনা আবহে নাক বন্ধ হলে যা করণীয়

Reporter
  • Updated Friday, October 9, 2020
  • 408

সময় ডেস্ক : প্রকৃতিতে এখন শরৎকাল চলছে। এ সময় দিনে গরম আবার ভোরের দিকে হালকা শীত অনুভূত হচ্ছে। মাঝে মধ্যে বৃষ্টিও দেখা দিচ্ছে। আবহাওয়া  পরিবর্তনের এ সময়ে অনেকেই ঠান্ডা-সর্দির সমস্যায় ভূগছেন। কারও কারও আবার শ্বাস নিতেও সমস্যা হচ্ছে। করোনা আবহে এমন উপসর্গ থাকলে সংক্রমণের ভয়ও বাড়ে। এ সময় কিছু প্রাকৃতিক উপাদান সঠিক নিয়মে ব্যবহার করলে উপকার পেতে পারেন। যেমন-
১. আদা কুঁচি করে কেটে অল্প লবণে মেখে চিবিয়ে বন্ধ নাকের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সরাসরি আদার রস খেলে এই সমস্যা দ্রুত কমে যায়।
২. নাক বন্ধ সমস্যা দূর করার আরেকটি উপায় হল তেজপাতা। এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ঠান্ডাজনিত সমস্যার প্রকোপ কমাতে সাহায্য করে। দেড় গ্লাস পানিতে ৫-৬টি তেজপাতা জ্বাল দিয়ে তারপর উষ্ণ অবস্থায় খেলে বন্ধ নাকের সমস্যা অনেকটা কমে যায়। এছাড়া মুখের স্বাদও ফিরে আসে।
৩. যেকোন ধরনের সংক্রমণ ও নাক বন্ধের সমস্যায় লেবু বেশ উপকারী। লেবুর রস, এক গ্লাস পানি ও এক চা চামচ মধু সকালে খেলে এই সমস্যা অনেকটা কাটবে। এই আবহাওয়ায় হঠাৎ করে ঠান্ডাও লাগবে না। তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা একটু বুঝেশুনে খাবেন।
৪. নাক বন্ধ সমস্যা দূর করার আরেকটি ভালো উপায় হচ্ছে মেনথল। গরম পানিতে কয়েক ফোঁটা মেনথল দিয়ে যদি ভেপার নেন তাহলে বন্ধ নাকের সমস্যা কমে যায়।
৫. রসুনও বন্ধ নাকের সমস্যা দূর করতে সাহায্য করে। ২-৩টি রসুন থেঁতলে এক কাপ পানিতে ১০ মিনিট জ্বাল দিয়ে উষ্ণ অবস্থায় খেলে উপকার পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD