1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:57 pm

অ্যাপেল সিডার ভিনেগার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেভাবে

Reporter
  • Updated Sunday, October 18, 2020
  • 367

সময় ডেস্ক ॥ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকেরই নানা ধরনের চেষ্টা থাকে। এক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনেগার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে নিয়মিত খাদ্যতালিকায় এ উপাদানটি রাখা জরুরি।
আপেলের রসের সঙ্গে ইস্ট ফারমেন্টেড হয়ে আপেলের রসকে অ্যালকোহলে পরিণত করে এবং পরের ধাপে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে পুনরায় ফারমেন্টেড করা হয়। অবশেষে সেটা ভিনেগারে পরিণত হয়। অ্যাপেল সিডার ভিনেগারে উচ্চ পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। সেই সঙ্গে ঠান্ড লাগা থেকে স্বস্তি দেয়।
বিভিন্ন উপায়ে অ্যাপেল সিডার ভিনেগার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। এতে থাকা অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য শরীরের নানা রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। যেমন-
১. অ্যাপেল সিডার ভিনেগার দেহের পিএইচ ভারসাম্য বজায় রাখে। এ কারণে রোজ সকালে এটি পান করলে দেহের অনেক উপকার হয়। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।
২. মধুর সাথে অ্যাপেল সিডার ভিনেগার মেশালে এটি ঠান্ড লাগা থেকে মুক্তি দিতে সাহায্য করে। ঠান্ডা-সর্দি সারাতে হালকা গরম পানিতে দু’চামচ অ্যাপেল সিডার ভিনেগার এবং মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন।
৩. অ্যাপেল সিডার ভিনেগারের স্বাদ পছন্দ না হলে এর ট্যাবলেট খেতে পারেন। যদিও ট্যাবলেটে একই পরিমাণ ভিটামিন সি থাকে না, তবে কিছুটা হলেও উপকার পাওয়া যায়। এই ভিনেগার যখনই খাবেন তাতে অবশ্যই পানির সঙ্গে মিশিয়ে পাতলা করে পান করবেন। তা না হলে শরীরে সমস্যা তৈরি হতে পারে। সূত্র : বোল্ড স্কাই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD