1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:58 pm

১৩ গোল দিয়ে অনন্য রেকর্ড আয়াক্সের

Reporter
  • Updated Monday, October 26, 2020
  • 318

সময় ডেস্ক ॥ চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ক্ষত নিয়ে মাঠে নেমেছিল আয়াক্স। অলরেডদের বিপক্ষে হারের শোধ তারা তুললো দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া ভিভিভি-ভেনলোর বিপক্ষে। ডাচ ফুটবল লিগ ইরেদিভিসির ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে আয়াক্স। এরিক টেন হাগের শিষ্যরা পয়েন্ট তালিকায় ১১তম স্থানে থাকা ভেনলোকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। ভেনলোর মাঠে একাই ৫ গোল করেছেন আয়াক্সের টিনেজ ফরোয়ার্ড লাস্সিনা ট্রাওরে। জোড়া গোল করেছেন ২০ বছর বয়সী ইয়ুর্গেন এক্কেলেনকেম্প ও ৩৭ বছর বয়সী হান্টেলার। একটি করে গোল করেছেন ডুসান টাডিচ, অ্যান্তনি, ড্যালি ব্লাইন্ড এবং লিসান্দ্রো মার্তিনেস। এর আগে আয়াক্স নিজেদের ইতিাহসে সবচেয়ে বড় জয় পেয়েছিল ১৯৭২ সালে। সেবার ডাচ চ্যাম্পিয়নরা ১২-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ভিটেস্সে’কে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD