1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:13 pm

শীতে ত্বক উজ্জ্বল করে নারিকেল তেল, কিন্তু কীভাবে ব্যবহার করবেন?

Reporter
  • Updated Thursday, December 10, 2020
  • 334

সময় ডেস্ক : ইতিমধ্যেই ত্বকে শীতটান পড়েছে। গোসলের পর কিছু একটা না মাখলে, সারাদিন ত্বকে শুষ্ক ভাব থাকে! এই শুষ্কতার হাত থেকে রেহাই পেতে দামি দামি ক্রিম বা ময়েশ্চারাইজারের খুব একটা দরকার নেই। বরং এবার শীতে নিজের যতœ নিতে হাতে তুলে নিন নারিকেল তেল!
শীতের রূপচর্চায় নারিকেল তেলের থেকে ভালো আর কিছু হতেই পারে না। শুষ্কতা দূর করতে নারিকেল তেল একেবারে ম্যাজিকের মতো কাজ করে।
কিন্তু কীভাবে ব্যবহার করবেন নারিকেল তেল?
রাতে শোয়ার সময় ভালো করে মুখ পরিষ্কার করুন। দু’চামচ নারকেল তেল অল্প গরম করে, তাতে তুলা ভিজিয়ে মুখে মেখে নিন। হালকা হাতে মাসাজ করুন। ত্বকের শুষ্কতা কমাতে এটা দারুণ কাজ করে।
বলিরেখা মেটাতে নারকেল তেল একেবারে বোটক্সের মতো কাজ করে। রাতে শোয়ার সময় নারকেল তেল মুখে মাসাজ করুন। নিয়মিত এটা করলে দূর হবে বলিরেখা। রোদে পড়া দাগ তুলতেও নারকেল খুব ভালো ফলদায়ক। গোসলের পানিতে কয়েক ফোটা নারিকেল তেল ফেলে দিন। এই পানিতে স্নান করলে গায়ের দুর্গন্ধ দূর হবে। ওয়্যাক্সিং করার পর নিয়মিত নারিকেল তেল মাসাজ করুন। ত্বক নরম হবে।
ক্লিনজার হিসেবেও নারকেল তেল খুব ভালো কাজ দেয়? তবে এটা মনে রাখবেন, নারিকেল তেল মেখে রোদে বের হবেন না। প্রয়োজনে রাতেই ব্যবহার করুন নারিকেল তেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD