
সময় ডেস্ক ॥ সারা দেশে গণ টিকাদান কর্মসূচি শুরুর ৮ম দিনে ভ্যাকসিন নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৬৭৮ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ২৯ হাজার ৫৫ জন। অন স্পট নিবন্ধন বন্ধর পর দুইদিন টিকা নেয়ার সংখ্যা একটু কমছিল। গতকাল আবার বেড়ে গেছে। যা আটদিনে মধ্যে সর্বোচ্চ। এ পর্যন্ত টিকা নিয়েছেন ১১ লাখ ৩২ হাজার ৭১১ জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। গত ২৭ শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply