1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:33 am

সিনোফার্মের টিকায় ওমরাহ পালনের অনিশ্চয়তা

Reporter
  • Updated Tuesday, August 24, 2021
  • 270

সময় ডেস্ক:- চীনের তৈরি সিনোফার্মের কোভিড-১৯ টিকা সৌদি আরব সরকারের অনুমোদন না পাওয়ায় এই টিকা গ্রহণকারীরা ওমরাহ পালনে যেতে পারছেন না।

সৌদি কর্তৃপক্ষ ফাইজার, মডার্না, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে। চীনের সিনোফার্মের টিকা সৌদি আরব অনুমোদন না দেওয়ায় এই টিকা গ্রহণকারী বাংলাদেশিরা ওমরাহ হজ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। এ পরিস্থিতিতে বিষয়টির সুরাহার জন্য হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশের নাগরিকদের ওমরাহ হজ নিশ্চিতে এ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য হাব গত রোববার এক ওয়েবিনারের আয়োজন করে। আলোচনায় অন্যান্যের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউছুফ ঈসা আলদুহাইলান অংশ নেন।

বাংলাদেশে যারা সিনোফার্মের টিকা নিয়েছেন তারাও যাতে ওমরাহ পালন করতে পারেন তার জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করার অনুরোধ জানান হাব নেতারা।

হাব নেতারা জানান, সৌদি আরব সরকার ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের টিকা অনুমোদন দিয়েছে। তাই ওমরাহ পালনে আগ্রহীদের এসব টিকার মধ্যে যেকোনো একটি যেন দেওয়া হয়।

সিনোফার্মের টিকা গ্রহণকারীরাও যাতে ওমরাহ পালনে সৌদি আরব যেতে পারেন সে জন্যে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সৌদি সরকার ও সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, সিনোফার্মার টিকা নিয়ে ওমরাহ গমনের বিষয়ে সৌদি আরবের নির্দেশনা প্রয়োজন। ওমরাহযাত্রীদের জন্য সরাসরি মদিনার ফ্লাইট চালুর ব্যাপারে তিনি আশ্বস্ত করেন। তবে এক্ষেত্রে সৌদি সরকারের অনুমতি প্রয়োজন। তিনি এবিষয়ে সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (হজ) জহিরুল ইসলাম বলেন, সিনোফার্মার টিকার বিষয়ে শিগগির সৌদি সরকার থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD