1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:30 pm

আজমিরীগঞ্জে নৌকার সমর্থককে তুচ্ছ ঘটনা নিয়ে পিটিয়ে আহত

Reporter
  • Updated Sunday, December 5, 2021
  • 276

জুয়েল চৌধুরী: আজমিরীগঞ্জ সদর উপজেলার বিরাটে নৌকার সমর্থক ৩ সহোদরকে তুচ্ছ ঘটনা নিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গুরুতর আহত অবস্তুায় বিরাট গ্রামের আব্দুল হকের পুত্র শরীফ উদ্দিন, বদ্দির উদ্দিন ও সামসুদ্দিনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ভয়াবহ সংঘর্ষের আশংকা করা হচ্ছে। আটক সাঈদ মিয়া একই গ্রামের আব্দুল জলিলের পুত্র। জানা যায়, শরীফ উদ্দিন গত আজমিরীগঞ্জ সদর ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করেছিলো। এ কারণে একই গ্রামের আলী ওসমানের পুত্র শাহজাহান মিয়া, টেনু মিয়াসহ একদল লোক ক্ষিপ্ত হয়। গত শুক্রবার বিকেলে রাস্তায় তাদের একা পেয়ে মারপিট করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। স্তুানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তাৎক্ষনিক আজমিরীগঞ্জ থানা পুলিশ সাঈদ নামের একজনকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD