1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:58 pm

লাখাই উপজেলা নির্বাহী অফিসারকে গীতা স্কুলের পক্ষে বিদায় সংবর্ধনা

Reporter
  • Updated Friday, December 31, 2021
  • 320

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রাম গীতা শিক্ষা স্কুলের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার লুসি কান্ত হাজং কে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ৩০ ডিসেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার লুসি কান্ত হাজং কে পবিত্র ধর্মগ্রন্থ শ্রী শ্রী ভগবত গীতা দিয়ে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় তাঁর স্মৃতি চারণ করে গীতা শিক্ষা স্কুল ও শ্রী শ্রী হরিসংঘ মন্দির কমিটির সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, গীতা স্কুলের প্রধান শিক্ষিক বিষ্ণু চন্দ্র দাস, মোড়াকুরি গোপাল জিউ মন্দিরের সেবায়েত সৎসরুপ দাস, গীতা শিক্ষা স্কুল ও হরিসংঘ মন্দিরের সিনিয়র সহ সভাপতি সুশিল চন্দ্র দাশ, বলেন স্যার খুব ভাল লোক ছিলেন একটি বাক্যই কর্মস্থলের সফলতার পরিচয় বহন করে। যেখানেই থাকবেন পরিবার পরিজন নিয়ে খুব ভাল থাকবেন পরম করুনাময় ঈশ্বর আপনার মঙ্গল করুক। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার লুসি কান্ত হাজং লাখাই থেকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD