1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:58 pm

আজমিরীগঞ্জে নারিকেল তেলের বোতলে উৎপাদন-মেয়াদ না থাকায় জরিমানা

Reporter
  • Updated Wednesday, May 25, 2022
  • 211

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ বাজারে নারিকেল তেলের বোতলে উৎপাদন ও মেয়াদের সিল না থাকায় ঝন্টু রায় নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ অভিযান চালানো হয়। আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ভোক্তা অধিকার আইনে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ঝন্টু রায়কে জরিমানার পাশাপাশি উক্ত নারিকেল তেলের বোতলগুলি আজ বুধবারের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানীকে ফেরত দিয়ে উপজেলা প্রশাসন বরাবর প্রতিবেদন দিতে আদেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, ভোক্তা অধিকার নিশ্চিতে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD