1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:55 am

শায়েস্তাগঞ্জে ৩৫ লিটার চোলাই মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী অনু গ্রেফতার

Reporter
  • Updated Tuesday, November 4, 2014
  • 600

শায়স্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ৩৫ লিটার চোলাই মদ সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী অনু মিয়া (৪৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে ও এস.আই খালেক, এস.আই আতিক সহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ থানার স্টেশন রোড ইসলামী ব্যাংক লিঃ এর সামনে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ অনু মিয়া কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সে মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের মৃত চুনু মিয়ার পুত্র। অনু মিয়া বর্তমানে শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর গ্রামে আব্দুল আউয়ালের বাড়ীতে বাসা ভাড়া করে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা, জুয়া ও ভাঙ্গারী ব্যবসা করে আসছে। অনু মিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত ৪ টি মামলার ওয়ারেন্টভুক্ত রয়েছে। পুলিশের চোখে ফাকি দিয়ে এসব ব্যবসা করে যাচ্ছে। সুত্র জানায়, অনু মিয়া চুনারুঘাট উপজেলার লালচান্দ ও দেউন্দি চা-বাগান থেকে প্রতিদিন চোলাই মদ সংগ্রহ করে শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের সুতাং বাজার মুচি পট্টি ও শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার, রেল গেইট মুচি পট্টি ও শায়েস্তাগঞ্জ রেল ওয়ে স্টেশনের পশ্চিমে মেথর পট্টি সহ বিভিন্ন স্থানে সরবরাহ করে। তার বিরোদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD