1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:55 am

ভারতের ভূমিকায় ক্ষুব্ধ ৫৭টি দেশ

Reporter
  • Updated Wednesday, June 8, 2022
  • 236

সময় ডেস্ক :: ৫৭টি দেশ বিজেপির মুখপাত্র নুপুর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে নিজেদের মানসিকতা এতটাই তীব্র করেছে যে দেশগুলিতে ভারতীয় পণ্যের বিপনন বন্ধ হয়ে গেছে। এমনকি কোনও কোনও দেশে ভারতীয়রা চাকরিও হারাচ্ছেন। মহানবী (সাঃ) সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির জাতীয় মুখপাত্রকে দল ইতিমধ্যে সাসপেন্ড করেছে। তাঁকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে নুপুর শর্মা অভিযোগও জানিয়েছেন। ভারত সরকার বিষয়টি নিয়ে চুপচাপ থাকলেও অর্গানইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এই বিষয়ে যে বক্তব্য রেখেছে তার প্রতিবাদ জানিয়েছে। কোঅপারেশন ও পাকিস্থানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিদেশ দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, যারা নিজেরা সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় তাদের কথার কোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গতকাল মঙ্গলবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে একটি জনসভায় বলেছেন, তৃণমূল কংগ্রেস সব ধর্মকে সমান মান্যতা দেয়। সব ধর্মই তাদের কাছে সমান। নুপুর শর্মা একজন উচ্চ শিক্ষিতা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। তিনি কেন ইসলাম সম্পর্কে অবমাননাকর উক্তি করলেন! নুপুর জানাচ্ছেন, ওই অনুষ্ঠানের প্যানেলে বারবার মহাদেব শিব সম্পর্কে কটুক্তি শুনে তিনি মাথা ঠিক রাখতে পারেননি। দেশগুলোর মধ্যে রয়েছে কাতার, কুয়েত, পাকিস্থান, বাহারাইন, সৌদিআরব, ইরান, সংযুক্ত আরব-আমিরাত, উজবেকিস্থান, তাজাকিস্থান, তুরস্ক, মিশর, আলজেরিয়া, বাংলাদেশ, আজারবাইজান, মালয়শিয়া, মরোক্কো, আফগানিস্থান, ইরাক, তিউনেশিয়া, লিবিয়া, সিরিয়া, ওমান, সুদান, ইয়েমেনসহ ও আই সি ভুক্ত অন্য দেশগুলো।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD