1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:13 pm

আগামী ৩ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে

Reporter
  • Updated Saturday, November 26, 2022
  • 175

সময় ডেস্ক : সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আজ শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিনদিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় উত্তর আন্দামান সাগর তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, চট্রগ্রাম বিভাগের সন্দ্বীপে ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। ঢাকায় আজ শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৯ মিনিটে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD