1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:19 am

নবীগঞ্জে প্রেমিকের সাথে অভিমান করে যুবতি ও স্ত্রীর সাথে অভিমান করে ২ সন্তানের জনকের আত্মহত্যার চেষ্টা

Reporter
  • Updated Thursday, November 6, 2014
  • 550

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রেমিকের সাথে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেছে এক যুবতী। জানা যায়, গতকাল বুধবার সন্ধা রাতে নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের জয়নগর গ্রামের রাউধন মিয়ার কন্যা রুজিনা বেগম (১৬) বাউশার আব্দুর রহিম এর সাথে দীঘদিন ধরে  প্রেম লিলায় লিপ্ত ছিল। সন্ধায় মোবাইল ফোনালাপকালে আব্দুর রহিম রুজিনার প্রেম প্রত্যাখ্যান করে। এতে রুজিনা তার প্রেমিকের বিরহে অভিমান করে ঘরে রক্ষিত ইদুরের ঔষধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। পরিবারের লোকজন তা আচ করতে পেরে আশংখাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন। অপরদিকে, উপজেলার করগাও ইউনিয়নের শেরপুর গ্রামের আব্দুস ছত্তারের পুত্র ২ সন্তানের জনক আলমগীর মিয়া (৩৫) তার স্ত্রীর সাথে অভিমান করে ঘরে থাকা কিটনাশক পান করে চটপট করতে থাকলে পরিবারের সদস্যরা আশংখাজনক অবস্থায় তাকে নবীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ঘটনাটি গতকাল বুধবার সন্ধা সাড়ে ৫টার দিকে ঘটেছে বলে জানাগেছে। উল্লেখ্য যে, গত ১ মাসে নবীগঞ্জের প্রত্যান্ত অঞ্চলে প্রায় অর্ধশতাধীক যুবক/যুবতীরা কিটনাশক পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD