1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:59 am

৯৯৯-এ ফোন করে ‘জঙ্গি’র আত্মসমর্পণ

Reporter
  • Updated Wednesday, February 15, 2023
  • 145

সময় ডেস্ক : নিজেকে জঙ্গি দাবি করে আইনের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করেন এক তরুণ। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে। কুমিল্লার বাড়ি থেকে ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ দেওয়ার জন্য ঘর ছেড়েছিলেন বলে দাবি করেন তিনি। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া শাখার পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২০২২ ডিসেম্বরের ২৭ তারিখ হিজরতের উদ্দেশ্যে কুমিল্লার বাড়ি থেকে টাকা-পয়সা চুরি করে ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ দেওয়ার জন্য তিনি ঘর ছেড়েছিলেন। এরপর তিনি ঢাকার বিভিন্ন এলাকায় মেসে অবস্থান করেন। প্রশিক্ষণ গ্রহণের জন্য তার কক্সবাজার যাওয়ার কথা ছিল। এক পর্যায়ে তিনি তার ভুল বুঝতে পেরে পালিয়ে যান এবং উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করেন।
ওই তরুণ স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন; কিন্তু ভয় পাচ্ছিলেন তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন। এমন সব তথ্য জানিয়ে আইনের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন।
৯৯৯ কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করেন। তাৎক্ষণিকভাবে উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে বিষয়টি জানানো হয়। সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল কলারের বর্ণনামতে অবিলম্বে উত্তরখানের কোটবাড়ী আটিপাড়া এলাকায় থেকে তাকে উদ্ধার করে। পরে উত্তরখান থানার ওসি জানান, তারা ২৬ বছর বয়সী তরুণকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD