1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:42 am

আজমিরীগঞ্জে টমটম চালকদের বিরোধ মিমাংসা করে দিলেন ওসি

Reporter
  • Updated Wednesday, March 29, 2023
  • 171

স্টাফ রিপোর্টার : যাত্রী উঠানামা করানোকে কেন্দ্র করে আজমিরীগঞ্জ সদর ও কাকাইলছেও ইউনিয়নের টমটম/ইজিবাইক চালকদের মধ্যে সামান্য মারামারি ঘটনা থেকে সৃষ্ট উত্তেজনা ও বিরোধ তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে মিমাংসা করে দিয়েছেন থানার ওসি মাসুক আলী। ফলে দুইদল শ্রমিকের বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে আজমিরীগঞ্জবাসী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জ ইজিবাইক/টমটম চালক এবং কাকাইলছেও টমটম চালকদের মধ্যে যাত্রী নেয়া নিয়ে হাতুয়া মারপিঠের জের ধরে গত সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় দুই স্ট্যান্ডের চালকদের মধ্যে উত্তেজনা ও বিরোধ সৃষ্টি হয়। চালক/শ্রমিকরা সংঘর্ষের প্রস্তুতি নেয়ার খবর পৌঁছে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলীর কাছে। এ খবর পেয়ে তিনি দ্রুত পুলিশের একটি টিম স্ট্যান্ডে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশের কঠোর অবস্থানের কারণে সংঘর্ষের ঘটনা থেকে রক্ষা পায় শ্রমিকরাসহ আজমিরীগঞ্জ উপজেলার জনগণ। পরে ওসি মাসুক আলী রাত ১০ টায় থানা প্রাঙ্গনে উভয়পক্ষের শ্রমিকদের এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করে দেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, সাধারণ যাত্রীদের কোন ধরণের হয়রানী করা যাবে না। রিজার্ভ ইজিবাইককে স্ট্যান্ডে আটকানো যাবে না। ইজিবাইক সিরিয়াল মেনে চলবে। চালকদের মধ্যে কোন দ্বন্ধ সৃষ্টি হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চালকদের বিরোধকে কেন্দ্র করে গাড়ী বন্ধ করা যাবে না এবং যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি করা যাবে না। আজমিরীগঞ্জ বাজারে ইজিবাইক রেখে যানজট সৃষ্টি করা যাবে না। উভয় পক্ষের চালক/শ্রমিকরা উল্লেখিত সিদ্ধান্ত মেনে নেন ও নিয়ম মেনে গাড়ী চলাচল করা এবং ভবিষ্যতে মারামারি না করার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD