1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:41 pm

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে : ফায়ার সার্ভিস

Reporter
  • Updated Tuesday, April 4, 2023
  • 154

সময় ডেস্ক : ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিটের প্রচেষ্টায় প্রায় সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বঙ্গবাজারের আগুন। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে পুরো বঙ্গবাজার মার্কেট পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন। সকাল সোয়া ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD