1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:06 pm

তামাকের কারণে বছরে দেড় লাখ মানুষের মৃত্যু হয়- স্বাস্থ্যমন্ত্রী

Reporter
  • Updated Monday, June 12, 2023
  • 185

সময় ডেস্ক : দেশে তামাকের কারণে বছরে দেড় লাখ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, তামাক থেকে সরকার যে রাজস্ব পায় তারচেয়ে বেশি চিকিৎসাসহ অন্যান্য ব্যয় মেটাতেই চলে যায়। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আয়োজন করে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব সাইদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার। অতিথি ছিলেন সংসদীয় কমিটির প্রতিনিধি ডা. হাবিবে মিল্লাত এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. বার্দান জং রানা প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে মোট মৃত্যুর ৭০ শতাংশই হয় অসংক্রামক রোগের কারণে। এই অসংক্রামক রোগের অন্যতম বাহক হচ্ছে তামাক। তাই তামাক নিয়ে যারা কাজ করবে, আমরা তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখব না। ২০৪০ সালের মধ্যেই দেশ থেকে তামাক পুরোপুরি নির্মূল করতে হবে।
সভায় বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সম্মাননা প্রদান করা হয়। এ বছর ৯টি ক্যাটাগরিতে ১০টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা ২০২৩ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD