1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:50 pm

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

Reporter
  • Updated Friday, July 7, 2023
  • 182

সময় ডেস্ক : ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। তবে প্রতিটি বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হবে এবং সময়ও ৩ ঘণ্টাই থাকবে। গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবি প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ২০ জুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় এ বছর অর্থাৎ ২০২৩ সালের জন্য প্রস্তুত করা সংক্ষিপ্ত সিলেবাসেই ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD