1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:59 am

২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে :: জুনের দ্বিতীয় সপ্তাহে এইচএসসি

Reporter
  • Updated Thursday, September 7, 2023
  • 136

স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সকল নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ। পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও পত্রে জানানো হয়।
এছাড়া ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছর জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় আগামী বছরের জুনের দ্বিতীয় সপ্তাহ। ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও পত্রে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD