1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:27 am

মানসিক চাপ কমায় হাঁটা

Reporter
  • Updated Monday, October 9, 2023
  • 169

সময় ডেস্ক : হাঁটা শরীরে জন্য কতটা উপকারী এটা সবারই জানা। এতে ওজন যেমন নিয়ন্ত্রণে থাকে, তেমন কোমর-পিঠের ব্যথাও কমে। তবে, চিকিৎসকরা বলছেন, শুধু শরীর নয়, হাঁটলে ভালো থাকে মনও। সারা দিনে কিছুটা সময় হাঁটাহাটি করলে মন এবং মস্তিষ্ক দুই-ই ভালো থাকে। মানসিক চাপ, উদ্বেগ নিয়ন্ত্রণে রাখার চাবিকাঠি লুকিয়ে রয়েছে হাঁটার মধ্যেই। হাঁটা যেভাবে মানসিকভাবে উপকার করে –
১. নিয়মিত হাঁটলে ‘স্ট্রেস হরমোন’ অর্থাৎ, কর্টিজ?ল ক্ষরণের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি, এন্ডরফিন অর্থাৎ, আনন্দের হরমোন ক্ষরণের পরিমাণ বাড়িয়ে তোলে। যা মন-মেজাজ ফুরফুরে রাখার পাশাপাশি উদ্বেগও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ২. নিয়মিত হাঁটলে এক ধরনের সচেতনতা তৈরি হয়। হাঁটার সঙ্গে তাল মিলিয়ে শ্বাস-প্রশ্বাস নেওয়ার অভ্যাস তৈরি হলে তা ফুসফুসের জন্যেও ভাল। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে পর্যাপ্ত মাত্রায় অক্সিজেন পৌঁছলে মস্তিষ্কের ক্লান্তি দূর হয়। ৩. নিয়মিত হাঁটলে ঘুম ভালো হয়। ঘুম ভালো হলে শরীর ও মন সুস্থ থাকে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD