1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:18 pm

ভুলে চুইংগাম গিলে ফেলেছেন?

Reporter
  • Updated Wednesday, October 11, 2023
  • 203

সময় ডেস্ক : অনেকেরই চুইংগাম চিবানোর অভ্যাস আছে। মুখের ফ্যাট কমানো থেকে শুরু করে মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায় হিসেবে অনেকেই চুইংগামের উপর ভরসা করেন। চিবানোর সময় অনেক সময় অসাবধানতাবশত কেউ কেউ চুইংগাম গিলে ফেলেন। কখনও ভেবেছেন চুইংগাম পেটে চলে গেলে কী হয়?
ফলের বীজ খেয়ে ফেললে পেটে গাছ জন্মাবে এমন কথা ছোটবেলায় অনেকেই শুনেছেন। পেটে চুইংগাম চলে গেলে তা দিনের পর দিনে সেখানেই থেকে যাবে এমন কথাও খুবই প্রচলিত। শিশুদের চুইংগাম গিলে ফেলা থেকে বিরত রাখতে হবে। তবে ভুলবশত খেয়ে ফেললে চিন্তার কিছু নেই। এক সপ্তাহের মধ্যে এমনিতেই তা হজম হয়ে যায়। প্রশ্ন জাগতেই পারে, এমন ধারণা কি ঠিক? এসব প্রশ্নের উত্তর জানানো হয়েছে ‘নিউজ এইট্টিনে’র এক প্রতিবেদনে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগেকার দিনের চুইংগাম তৈরি হত মিষ্টি, নানা স্বাদের ফ্লেভার, প্রিজারভেটিভ ও সফেনার দিয়ে। যা আমাদের প্রতিদিনের খাদ্যে উপস্থিত থাকে এবং হজমে কোনও ব্যাঘাত ঘটায় না। কিন্তু বর্তমানে চুইংগাম তৈরিতে ব্যবহৃত হয় সিন্থেটিক পলিমার বা ইলাস্টোমার, রাবার জাতীয় পদার্থ। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) মতে, সিন্থেটিক পদার্থ বড় জোর এক সপ্তাহ পাকস্থলিতে থাকতে পারে। তারপর স্বাভাবিক প্রক্রিয়ায় দেহ থেকে বের হয়ে যায়। তবে চুইংগাম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর নয়- এ কথাটিও সত্য নয়। বিশেষজ্ঞদের মতে, বেশি পরিমাণে চুইংগাম খেলে পরিপাকতন্ত্রের কার্যক্রমে ব্যাঘাত তো ঘটাবেই, এমনকী শ্বাসকষ্টও হতে পারে। কখনও কখনও হৃৎপিণ্ডেও চাপ পড়ে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD