1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:05 am

হারানো মোবাইল ফোন উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ

Reporter
  • Updated Wednesday, December 6, 2023
  • 140

সময় ডেস্ক : হারানো মোবাইল ফোন উদ্ধারকাজে তৎপরতা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত গত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম হারানো মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি চোরাই মোবাইল ফোন বিক্রির স্থানে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি মোবাইল ফোন ছিনতাই/চুরি প্রতিরোধে টহল জোরদারের নির্দেশনাও দেন। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা ও সড়কে মৃত্যু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশের পাশাপাশি কিশোর অপরাধ দমনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সদরদপ্তর প্রান্তে ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD