
স্টাফ রিপোর্টার : সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়েছে। তাদের মধ্যে হবিগঞ্জের চুনারুঘাট ও লাখাই থানার ওসি বদলি করা হয়েছে। এর মধ্যে লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়াকে এসএমপি’র এয়ারপোর্ট থানায় ও চুনারুঘাট থানার ওসি রাশেদুল হককে সিলেটের ওসমানীনগর থানায় বদলি করা হয়েছে। আর সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় চুনারুঘাট থানায় এবং এসএমপি’র শাহপরাণ থানার ওসি মো. আবুল খায়ের লাখাই থানার নতুন ওসি হয়ে আসছেন।
এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের বেশিরভাগ থানার ওসিদের পর্যাক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বৃহস্পতিবার সে তালিকা প্রকাশ করা হয়।
Designed by: Sylhet Host BD