1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:38 am

পারফিউমের সুগন্ধ দীর্ঘস্থায়ী রাখতে

Reporter
  • Updated Saturday, March 9, 2024
  • 140

সময় ডেস্ক : অনেকেই নিয়মিত পারফিউম ব্যবহার করেন। কিন্তু প্রচণ্ড গরমের সময়ে ঘামের দুর্গন্ধের কাছে অনেক সময়ই হার মানে সুগন্ধী। পারফিউমের গন্ধ দীর্ঘক্ষণ ধরে রাখতে সেটা ব্যবহারের বিশেষ কতকগুলি নিয়ম রয়েছে। সেগুলি মেনে চললে ঘামের দুর্গন্ধের মধ্যেও সুগন্ধী সুবাসিত হবে। স্থান বা কাজের ক্ষেত্র অনুযায়ী ব্যক্তিত্ব তুলে ধরতে বিশেষ ভূমিকা নেয় পারফিউমের গন্ধ। অফিস মিটিংয়ে চড়া গন্ধের বদলে হালকা ফুল কিংবা সাইট্রাস গন্ধের পারফিউস ব্যবহার করুন। আর বাইরে বিশেষ অনুষ্ঠানে চড়া গন্ধের সুগন্ধী ব্যবহার করতে পারেন। অনেকেই সাধারণত জামা-কাপড়ের উপর বডি স্প্রে বা পারফিউম স্প্রে করেন। এতে সুগন্ধীর গন্ধ দীর্ঘস্থায়ী হয় না। বরং জামা-কাপড়ের উপর দাগ হয়ে যেতে পারে। আর অফিসের মিটিংয়ে পোশাকের উপর দাগ ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলতে পারে।
পারফিউম হোক বা বডি স্প্রে, সরাসরি ত্বকের উপর প্রয়োগ করুন। তাহলে গন্ধ দীর্ঘস্থায়ী হবে। তবে শরীরের বিশেষ অংশের উপর সুগন্ধী স্প্রে করুন, যাতে পাশের চেয়ারে বসে থাকা লোকও সেই সুগন্ধীর আবেশ পায়।
দেহের যে সব অংশে হৃৎস্পন্দন অনুভূত হয়, যেমন- গলা, কানের পিছনের অংশ, কব্জি এবং হাতের ভাঁজে বডি স্প্রে বা পারফিউম স্প্রে করুন। এসব অংশে পারফিউমের গন্ধ দীর্ঘক্ষণ স্থায়ী হয়।
অনেকেই দেহের বিভিন্ন অংশে বারবার পারফিউম স্প্রে করেন। এটা করা উচিত নয়। বিশেষ করে অফিস মিটিংয়ে এভাবে পারফিউম স্প্রে করলে সুগন্ধীর গন্ধ চড়া হয়ে উঠবে। দেহের নির্দিষ্ট অংশগুলিতে ২-৩ বার স্প্রে করলেই চলবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD