1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:01 am

জনগণের সেবার উদ্দেশ্যে নির্বাচনে এসেছি -সাংবাদিক সুরুজ আলী

Reporter
  • Updated Friday, March 22, 2024
  • 164

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম সুরুজ আলীর সমর্থনে উপজেলা সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গ্রামের বিশিষ্ট মুরুব্বী রবিন্দ্র দাশের সভাপতিত্বে এবং চন্দন দাশের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন আতুকুড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী ইব্রাহিম আলী, ব্যবসায়ী হামিদুল হক আখঞ্জী, কাজল আখঞ্জী, এখলাছ মিয়া, ইউপি সদস্য টিগেন্দ্র দাশ, ইউপি সদস্য সুমন আখঞ্জী, জগদীশ চন্দ্র দাশ, স্বরবিন্দু দাশ, বিধান দাশ, পলাশ দাশ, মোয়াজ্জেম আলী, রবিদ্র দাশ, আখলাছ মিয়া, ভৈরব দাশ, ধীরেন্দ্র দাশ, অভি দাশ, ধীরেন্দ্র দাশ, হরি দাশ, মানিক দাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন- সাংবাদিক সুরুজ আলী ব্যক্তি জীবনে খুবই ভালো মানুষ। শুধু সুরুজ আলীই ভালো মানুষ নই, তার বাবাসহ পরিবার একটি ভদ্র ও ভালো পরিবার। তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম সুরুজ আলীবলেন -জনগণের সেবার উদ্দেশ্যেই জনপ্রতিনিধি হতে নির্বাচনে এসেছি। আমাকে সহযোগিতা করুন। আমি আজীবন আপনাদের পাশে থাকতে চাই।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD