1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:18 am

লন্ডনে এসিস্ট্যান্ট হাইকমিশনারের সাথে ‘নেবট্রা’ এর মতবিনিময় সভা

Reporter
  • Updated Sunday, October 6, 2024
  • 167

স্টাফ রিপোর্টার : নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টারস এসোসিয়েশন নেবট্রা’র সিনিয়র নেতৃবৃন্দ গত ৪ অক্টোবর শুক্রবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের এসিস্ট্যান্ট হাইকমিশনার কাজী জিয়াউল হাসানের সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন। নেবট্রা সভাপতি এম.জি কিবরিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি তৈয়বুর রহমান শ্যামল এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন। আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক যোশী ও গণি আহমেদ চৌধুরী। ম্যানচেস্টারস্থ এসিস্ট্যান্ট হাইকমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে নেবট্রা নেতৃবৃন্দ নর্থ ইংল্যান্ডের বাংলাদেশী কমিউনিটি ও মিডিয়া কর্মীদের স্বার্থে এবং হাই কমিশনের কনস্যুলার সার্ভিসের মানোন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। জবাবে এসিস্ট্যান্ট হাইকমিশনার কাজী জিয়াউল হাসান নেবট্রা’র নতুন কমিটিকে অভিনন্দন ও নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, প্রবাসী বাংলাদেশীদের সেবায় এসিস্ট্যান্ট হাইকমিশন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং সেবার মান উন্নয়নেও সচেষ্ট আছে। তিনি আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য নেবট্রা’র অভিষেক অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। এসিস্ট্যান্ট হাই কমিশনার দেশের এই ক্রান্তিলগ্নে বৈধ পথে দেশে টাকা প্রেরণে প্রবাসীদের প্রতি ও অনুরোধ করেন। জবাবে নেবট্রা নেতৃবৃন্দ এসিস্ট্যান্ট হাই কমিশনারকে তার আন্তরিক অভ্যর্থনা ও মেহমানদারীর জন্য ধন্যবাদ দেন এবং প্রবাসী বাংলাদেশীদেরকে উন্নত সেবা প্রদানে এসিস্ট্যান্ট হাই কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD