1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:08 am

দিনের বেলা ঘুমানো ভালো না খারাপ? কি বলছে গবেষণা

Reporter
  • Updated Thursday, May 15, 2025
  • 219

সময় ডেস্ক : শরীর ভালো রাখতে প্রয়োজন পর্যাপ্ত ঘুম। ঘুমের কোটা পূরণ করতে অনেকে দিনেও ঘুমান। গরমকালে এই অভ্যাস বেশি দেখা যায়। অনেকেই দিনের বেলা একটু সময় পেলেই বিরতি নিয়ে ঘুমাতে যান।
দিনের বেলা ঘুমানো ভালো না খারাপ, তা নিয়ে অবশ্য একেক জনের একেক মত।
ব্রিগহাম ও মহিলা হাসপাতালের গবেষকদের একটি দল সম্প্রতি স্পেনের মুরসিয়াতে ৩ হাজার ২৭৫ প্রাপ্তবয়স্কের মধ্যে একটি গবেষণা চালিয়েছে। সেখানে স্থূলতা ও মেটাবলিক সিনড্রোমের সঙ্গে এর সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করেছেন গবেষকরা। সেই গবেষণায় জানা গেছে আরো অনেক কিছু।
রাতের ঘুম আর দিনের ঘুমের মধ্যে পার্থক্য রয়েছে। শরীরের বিপাকীয় কাজে প্রভাব ফেলে এই দিনের বেলায় ঘুমের অভ্যাস। বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমনটাই বলছেন গবেষকরা।
এই গবেষণায় দেখা গেছে, যারা দিনে ৩০ মিনিটের বেশি ঘুমান তাদের স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। এ ছাড়া কখন খাবার খান এবং ধূমপান করেন কি না, এগুলোও রয়েছে।
যারা অল্প সময়ের জন্য ঘুমান, অর্থাৎ পাওয়ার ন্যাপ নেন, তাদের দেহে একাধিক পরিবর্তনও ঘটে। একেবারে না ঘুমানো যেমন খারাপ, তেমনি দিনের বেলায় ঘুমও খারাপ। এতে রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনাও থাকে।
গবেষণায় স্পষ্টভাবে পাওয়া গেছে যে দিনের ঘুমের দৈর্ঘ্য খুবই গুরুত্বপূর্ণ।
কর্মক্ষমতা ঠিক রাখতে এবং ভালো স্বাস্থ্যের জন্য অপরিহার্য পাওয়ার ন্যাপ খারাপ নয়। কিন্তু দুপুরের লাঞ্চের পরই যদি একটা লম্বা ঘুম দেন, তবে তা মোটেও শরীরের জন্য ভালো নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD