1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:46 am

ঘুমের সমস্যায় খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি

সময় ডেস্ক
  • Updated Tuesday, June 24, 2025
  • 102

আজকের ব্যস্ত জীবনে অনেকের রাতের ঘুম ঠিকমতো হচ্ছে না। পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা। তাই অনেকেই অল্প বয়সেই ঘুমের ওষুধের দিকে ঝুঁকছেন। তবে চিকিৎসকদের মতে, ঘুম ভালো করার জন্য খাদ্যাভ্যাসেও আনা যেতে পারে ইতিবাচক পরিবর্তন। এই প্রসঙ্গে একটি সাম্প্রতিক গবেষণা ঘুম এবং খাদ্যাভ্যাসের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরেছে।
গবেষণার কী দাবি? ‘ইউনিভার্সিটি অব শিকাগো মেডিসিন’ ও ‘কলম্বিয়া ইউনিভার্সিটি’র এক যৌথ গবেষণায় দাবি করা হয়েছে, নিয়মিত ফল ও সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুললে রাতের ঘুমের মান উন্নত হয়। এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘স্লিপ হেলথ জার্নাল’-এ। গবেষণায় দেখা গিয়েছে, যারা বেশি ফল ও সবজি খান, তাদের ঘুমে বিঘ্ন ঘটে না বললেই চলে।
বিশেষ করে, খাদ্যতালিকায় ফাইবার ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি হলে ঘুমের গুণগত মান আরো ভালো হয়। অন্যদিকে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ও বেশি মাংস খেলে ঘুমে ব্যাঘাত ঘটার সম্ভাবনা বাড়ে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।
গবেষণার ফলাফল কী বলছে? ২০ থেকে ৪৯ বছর বয়সী ৩৪ জন অংশগ্রহণকারীর ওপর এই গবেষণা চালানো হয়। তাদের ঘুমের ধরন ট্র্যাক করতে বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, একই সঙ্গে তারা প্রতিদিন কী খাচ্ছেন, সেটাও পর্যবেক্ষণ করা হয়।
ফলাফলে দেখা গিয়েছে, যদি কেউ প্রতিদিন মিলিয়ে ৫ কাপ ফল ও সবজি খান, তবে তার ঘুমে ব্যাঘাতের সম্ভাবনা প্রায় ১৬ শতাংশ কমে যায়। পুষ্টিবিদদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে আড়াই কাপ সবজি এবং ২ কাপ ফল খাওয়া উচিত। এই গবেষণা থেকে বোঝা যায়, দৈনন্দিন খাদ্যাভ্যাসে ছোট পরিবর্তন আনলেই ঘুমের মানে বড়সড় উন্নতি সম্ভব।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD